নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন রয়েছে দক্ষিণ আফ্রিকায়। আগামীকাল জোহানেসবার্গে বিকাল ৫টায় ওয়ানডে দিয়ে শুরু হচ্ছে টাইগারদের আফ্রিকা অভিযান।
তবে এবার পুরো দল একসাথে যাওয়ায় কোচিং ম্যানেজমেন্টের সবাইকে একসাথে পাচ্ছে না দল। ওয়ানডে দল জোহানেসবার্গে আগামীকালের ১ম ওয়ানডের জন্য প্রস্তুত হচ্ছে অন্যদিকে কেপটাউনে গ্যারি কারস্টেন একাডেমিতে ক্যাম্প করছে টেস্ট দলে থাকা সদস্যরা।
কেপটাউনে টেস্ট দলের সদস্যদের ব্যাটিং এর দেখ ভালো করছেন ব্যাটিং জেমি সিডন্স। তাই তাকে ওয়ানডে দলের সদস্যরা পাচ্ছেন না আপাতত। তবে এটা নিয়ে একদমই উদ্বিগ্ন নন হেড কোচ রাসেল ডমিংগো।
আজ সাংবাদিকের প্রশ্নের উত্তরে রাসেল বলেন, সিডন্স তাই ওয়ানডে দলের সাথে যে কোচদের পেয়েছেন, তাদের নিয়েই খুশি। তিনি বলেন, ‘সিডন্স এখানে আছে কি না এটা গুরুত্বপূর্ণ নয়। আমাদের এখানে অনেক কোচ আছে যারা খেলোয়াড়দের পরামর্শ দিতে পারে, সহায়তা করতে পারে। আমি এ নিয়েই খুশি।’
এছাড়া তিনিও যে ব্যাটসম্যানদের সাহায্য করতে পারেন এটাও যেন মনে করিয়ে দিলেন টাইদের এই বস। ‘আপনার কি মনে হয় না আমি তাদের সহায়তা করতে পারি? ব্যাপারটা কোচ নিয়ে নয়। পারফর্ম করবে খেলোয়াড়রা, তারা তাদের খেলা সম্পর্কে জানে। আন্তর্জাতিক ক্রিকেটে আপনি যদি একজন কোচের ওপর নির্ভর করে ম্যাচের ১-২ দিন আগে বড়সড় পরিবর্তন আনতে চান, তাহলে বিপদে পড়ে যাবেন’ বলেন রাসেল ডমিংগো
