নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে বাংলাদেশ দলের পাওয়ার হিটিং পরামর্শক হিসেবে কাজ করবেন অ্যালবি মরেকেল। ইতোমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন দেশটির সাবেক এই তারকা অলরাউন্ডার। তবে পাঁচ দিনের জন্য সাকিব আল হাসান-তামিম ইকবালদের সঙ্গে কাজ করবেন এই প্রোটিয়া।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী এবং ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিজামউদ্দিন বলেন,”এটা কোনো নিয়োগ না, ও অ্যাভেইলঅ্যাভেল আছে, শর্টটার্ম কয়েকটা সেশন করাবে। এটা শুধু দক্ষিণ আফ্রিকা সিরিজে কয়েকটা সেশনের জন্য।”
