আসন্ন আইপিএলে আসতে পারে বহু পরিবর্তন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আসন্ন আইপিএলে অনেক নিয়মেম পরিবর্তন হতে পারে বলে আভাস পাওয়া গেছে। কয়েক দিন আগে এমসিসির দেওয়া নতুন ক্রিকেট আইনেই হতে পারে আইপিএল। এছাড়াও নিজস্ব কিছু পরিবর্তন আনতে পারে বিসিসিআই।

এমসিসির নতুন আইন অনুযায়ী ক্যাচ আউটের ক্ষেত্রে সবসময় নতুন ব্যাটসম্যানই স্ট্রাইকে ব্যাট করবে। ওভারের শেষ বলে হলে শুধু নন স্ট্রাইক ব্যাটসম্যান স্ট্রাইকে যাবে। আসন্ন আইপিএলে এটা চালু হওয়ার জোড় সম্ভাবনা রয়েছে।

এর আগে প্রত্যেক দল ইনিংসে একটি করে রিভিউ নেওয়ার সুযোগ পেতো। এবার সেটি বাড়িয়ে ২টি করার সম্ভাবনা আছে। এছাড়া করোনার জন্য কোন দল যদি ১১ জন খেলোয়াড় নামাতে না পারে সেক্ষেত্রে ওই ম্যাচ পিছিয়ে যাবে।

সুপার ওভারে যদি ম্যাচের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ না হয় তাহলে পয়েন্ট টেবিলে উপরের দলকে জয়ো ঘোষণা করা হতে পারে। এছাড়া কোন দলই বিমানে যেতেব পারবে না, তাদের বাস ব্যবহার করতে হবে।

যদিও এখনো আইপিএল গর্ভনিং কাউন্সিল বা বিসিসিআই কেই অফিশিয়ালি এ বিষয়ে ঘোষণা দেয়নি। তবে এই পরিবর্তন গুলো আগামী আইপিএলে হওয়ার জোড় সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »