নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
কেন্দ্রীয় চুক্তিতে নেই, জাতীয় দলেও জায়গা পাচ্ছেন না মোসাদ্দেক। তবে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দল আবাহনী এবারও আস্থা রেখেছে মোসাদ্দেকের ওপর।
ওয়ানডেতে ভালো ফর্মে থাকা সত্ত্বেও জাতীয় দলে ঠাই না পাওয়া মোসাদ্দেক ওয়ানডে ফরম্যাটের ডিপিএলে ভালো করে আবারও ফিরতে চান জাতীয় দলে। ভালো করলে নির্বাচকরা জাতীয় দলের দরজা আবারও খুলে দিবেন, আশাবাদী মোসাদ্দেক।
তিনি বলেন,”আপনি যদি জাতীয় দলের কথা চিন্তা করেন; আমাদের প্লাটফর্ম হল বিপিএল, ডিপিএল, বিসিএল, এনসিএল। যেখানেই ভালো খেলবেন, কাজে লাগবে। দল নির্বাচন তো নির্বাচকদের কাজ, ম্যানজেমেন্টও আছে। এটা তাদের কাজ। আমাদের হাতে আছে পারফরম্যান্স করা, পারফরম্যান্স করার দিকেই মনোযোগ দিব। প্রিমিয়ার লিগটা ভালো খেলতে চাই। ভালো খেলে আবারও দলে ফিরতে চাই।”
আবাহনীর নেতৃত্বে থাকা মোসাদ্দেক গতবারের মত এবারও দলকে শিরোপা জেতাতে চান।
তিনি বলেন,”শেষ তিন বছর যখন আমরা চ্যাম্পিয়ন, তো এবারই সেভাবেই ভাবছি। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই এগোবো। আমাদের প্রস্তুতি ভালো, আমরা ইতিবাচক আছি।”
