নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ঢাকা প্রিমিয়ার লিগে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে শতক হাঁকালেন আবাহনী লিমিটেডের ওপেনার নাঈম শেখ। ১১৩ বলে এ শতক পূর্ণ করেন আবহনীর উদ্বোধনী ব্যাটার নাঈম।
৫০ ওভারের ফরম্যাটে বাংলাদেশ জাতীয় দলের হয়ে অভিষেক হলেও আপাতত এই ফরম্যাটে নেই নাঈম। যে কারণে জাতীয় দলের ক্রিকেটাররা যখন ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকায় ব্যস্ত তখন ঢাকা প্রিমিয়ার লিগ খেলছেন তিনি।
ঢাকা প্রিমিয়ার লিগে আজকের ম্যাচে রূপগঞ্জের বিপক্ষে আবাহনীর হয়ে একাই ব্যাট হাতে লড়েছেন। টস হেরে রূপগঞ্জের বিপক্ষে আগে ব্যাটিং পায় আবাহনী। মুনিম, জাকির, তৌহিদ, নাজিবউল্লাহদের ব্যর্থতায় কিছুটা ধীরগতির ব্যাটিং করেন নাঈম।
তবে একপাশ ধরে রেখে প্রথমেই অর্ধশতক হাঁকান। পরবর্তীতে তাঁর অর্ধশতককে নিয়ে যান শতকের দিকে। আবাহনীর অধিনায়ক মোসাদ্দেকের সঙ্গে ৭৭ রানের জুটি গড়েন তিনি। কাঙ্ক্ষিত শতকের দেখা পান ৩৯.৩ ওভারে।
