নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আইপিএলের নতিন দল গুজরাট লায়ন্সের নতুন অধিনায়ক হিসেবে আসন্ন আইপিএলে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার। তবে এর আগে তাকে দিতে হবে পরীক্ষা তারপরই নিশ্চিত হওয়া যাবে যে তিনি আদৌ আইপিএল খেলতে পারবেন কিনা।
সংবাদ সংস্থা পিটিআই এর বরাত দিয়ে জানায় যায় ‘‘আগামী দু’দিন হার্দিকের বিভিন্ন পরীক্ষা হবে। যেহেতু খেলতে গেলে অনেক দিন ধরেই এই পরীক্ষায় পাস করা বাদ্ধতামূলক, তাই হার্দিককেও পাস করতে হবে। গত বছর কাঁধের অস্ত্রেপচারের পরে শ্রেয়স আয়ারকেও এই পরীক্ষায় বসতে হয়েছিল।’’
অনেক দিন ধরেই বোলিং করছেন না এই অলরাউন্ডার। দীর্ঘদিন ধরে ফিটনেস সমস্যায় ভোগা এই অলরাউন্ডার বাদ পড়েছেন জাতীয় দল থেকেও। তবে ধারণা করা হচ্ছে এবারের ফিটনেস পরীক্ষায় তিনি ভালোভাবেই পাশ করে যাবেন। তবে গুজরাট যদি শুধু তাকে ব্যাটসম্যান ও অধিনায়ক হিসেবে খেলায় সেক্ষেত্রে তার খেলা প্রায় পুরোপুরি নিশ্চিত।
