নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গত টেস্টের পঞ্চম দিনে খেলা শুরুর আগে নেটে বোলিং করতে গিয়ে ইঞ্জুরীতে পড়েন এই স্পিডস্টার। তাকে স্ক্যান করতে পাঠানো হবে তবে এটা প্রায় নিশ্চিত যে তাকে সিরিজের ২য় টেস্টে পাচ্ছে না রুটের দল। তবে ইংল্যান্ড এখনো তাকে সিরিজের বাইরে চলে গেছেন বলে বিবেচনা করছে না।
অন্যদিকে সিরিজের ২য় টেস্টে রবিনসন এর খেলা প্রায় নিশ্চিত। আর উডের না থাকাতে সেটা এখন প্রায় শতভাগ নিশ্চিতই বলা যায়। প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে ইঞ্জুরীতে পড়া রবিনসন প্রথম টেস্ট খেলতে পারেননি ওই ইঞ্জুরীর জন্যই।
উডের ইঞ্জুরী, রবিনসন এর ফেরা নিয়ে রিপোটার্দের সাথে কথা বলেছেন ইংলিশ হেড কোচ পল কলিংউড।
“অলিকে এই মূহুর্তে দারুণ ইতিবাচক লাগছে। তার রিকভারি অসাধারণ হয়েছে। পিছনের কারিগররা অসাধারণ কাজ করেছে। সে আজ বেশ কয়েক স্পেল বোলিং করেছে এবং সত্য্যিই দারুণ ভাবে বল ছুড়েছে সুতরাং তাকে খুবিই ইতিবাচক দেখাচ্ছে” বলেন পল।
উডের ইঞ্জুরী নিয়ে পল সংবাদমাধ্যমকে বলেন, উড দিত্বীয় ইনিংসে বোলীং করেনি তাই আপনি বলবেন এটা অসম্ভব (২য় টেস্টে খেলা) তবে আপনি জানেন না। তার পুনবার্সন দারূন ভাবে হচ্ছে যখন সে ওই জায়গায় টেপ দিচ্ছে এবং এন্টিইনফ্লাম দেওয়া হচ্ছে কিন্তু আমাদের দেখতে হবে স্ক্যান রিপোর্ট কি বলে।”
সিরিজে ১ম ম্যাচে ড্র হওয়ায় সিরিজে এখনো সমতায় রয়েছে দুই দল।
