এবার প্রবীণ তাম্বেকে নিয়ে আসছে বায়োপিক

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ভারতের ‘প্রবীণ’ ক্রিকেটার প্রবীণ তাম্বেকে নিয়ে তৈরি হচ্ছে একটি বায়োপিক। বয়সকে তোয়াক্কা না করে অবিশ্বাস্যভাবে ক্রিকেট বিশ্বে খ্যাতি কুড়িয়ে নেওয়া এই ক্রিকেটারের সংগ্রামী ক্রিকেট জীবন উঠে আসবে সেই বায়োপিকে।

প্রবীণ তাম্বের চরিত্রে অভিনয় করেছেন শ্রেয়াস তলপাডে। তবে ক্রিকেটের মায়া ভুলতে পারেননি। বয়সের কারণে বারবার অবহেলা পেলেও হাল ছাড়েননি। ২০১৩ সালে ফুরায় অপেক্ষার প্রহর। ভারতের ইতিহাসে প্রথম শ্রেণির ক্রিকেট না খেলে আইপিএলে সুযোগ পাওয়া একমাত্র ক্রিকেটার হিসেবে অভিষেক হয় রাজস্থান রয়্যালসের জার্সিতে। তখন তার বয়স ৪১ বছর। এরপর আর পেছনে তাকাতে হয়নি। একে একে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে দাপিয়ে বেড়ানো শুরু করেন।

সেই তাম্বেকে নিয়ে বায়োপিক তৈরি করেছেন নীরাজ পাণ্ডে, যিনি ভারতের কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে এম এস ধোনি- দ্যা আনটল্ড স্টোরি তৈরি করে হইচই বাঁধিয়ে ফেলেছিলেন।

জি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন,”একটা সময় বছরের পর বছর ব্রাত্য থাকার সময় বাবা-মার উপর রাগ করতাম। বলতাম, ‘আমার নাম অন্য কিছু রাখলেও তো পারতে!’ কিন্তু গত কয়েক বছরে এই নামটাই তো আমাকে বিশেষ পরিচিতি দিল। প্রবীণ’ নামটা শুধু মুম্বাই নয়, ক্রিকেট বিশ্বে অনেকেই জানেন। আগে কথায় কথায় অপমান জুটত, এখন লোকজন সম্মান করেন। অনেক না পাওয়ার মধ্যে এটাই প্রাপ্তি। তাই এখন আর ‘প্রবীণ’ নাম নিয়ে আপত্তি নেই।”

১ এপ্রিল মুক্তি পেতে যাওয়া সিনেমাটির ট্রেলার মুক্তি পেয়েছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »