আমি কোহলি হওয়ার চেষ্টা করবো না: ডু প্লেসি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

দলকে শিরোপা জেতাতে না পারলেও পরিসংখ্যান অবশ্য কথা বলে বিরাট কোহলির পক্ষে। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবার নতুন অধিনায়কের দায়িত্ব পেয়েছেন ডু প্লেসি। যদিও ধোনি ও কোহলি দুজনের মতো হওয়ার চেষ্টা করতে চান না ফাফ ডু প্লেসি।

চেন্নাইয়ের হয়ে দুইবার আইপিএলের শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন সাবেক এই প্রোটিয়া অধিনায়ক। বরাবরই ধোনির অধীনে খেলেছেন ডু প্লেসি। যে কারণে ধোনির নেতৃত্ব সম্পর্কে বেশ ভালো ধারণা রয়েছে তার।

বেঙ্গালুরুর অধিনায়কত্ব পাওয়ার পর এক ভিডিও বার্তায় জানিয়েছেন, তিনি ধোনি কিংবা কোহলির মতো হওয়ার চেষ্টা করবেন না।

ডু প্লেসি বলেন,”এটি (ধোনির নেতৃত্ব) আমাকে বিভিন্ন স্টাইল শিখিয়েছিল। তবে আপনার নিজস্ব একটা ধরন (নেতৃত্বের) থাকা গুরুত্বপূর্ণ। এটা এমন একটা জিনিস যা চাপের সময় আসে। সুতরাং আমি বিরাট কোহলির মতো হওয়ার চেষ্টা করবো না কারণ আমি বিরাট কোহলি নই। আমি এম এস ধোনি হওয়র চেষ্টাও করতে পারি না। কিন্তু এখানে আমি এমন কিছু শিখেছি যা আমার নেতৃত্বের ধরন ও অধিনায়ক হিসেবে পরিপক্ক হতে সাহায্য করেছে। আমি সেই যাত্রার জন্য কৃতজ্ঞ।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »