নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বয়স ৪০, তবুও ফিট দেখে মনে হয় এখনো তরুণ শোয়েব মালিক। এই বয়েসেও ব্যাটিংয়ে আলো ছড়াচ্ছেন প্রতিনিয়ত মালিক। যদিও পাকিস্তানের অভিজ্ঞ এই ব্যাটার খেলতে চান ভারতে অনুষ্ঠেয় ২০২৩ বিশ্বকাপেও। অবশ্য বাবর আজম যদি তাকে খেলাতে না চান, তাহলে সসম্মানে সরে দাঁড়াতে চান মালিক।
এ বিষয়ে বাবরের সঙ্গে নিয়মিতই যোগাযোগ রাখছেন মালিক। পাকিস্তানের অধিনায়কের পরামর্শ মেনেই নিজের ক্যারিয়ার গুছিয়ে নিতে চান তিনি। বাবর চাইলেই কেবল সীমিত ওভারের ক্রিকেটে খেলতে চান আরও দুই বছর।
মালিক বলেন,”বাবরের সঙ্গে আমার খোলামেলা যোগাযোগ হয়। বিশ্বকাপ নিয়ে আমি এখনও ভাবছি না। কেননা আমি সম্মানের সঙ্গে অবসর নিতে চাই। বাবর যদি আমাকে খেলতে বলে তাহলে খেলব। তা না হলে সম্মানের সঙ্গে আমি সরে দাঁড়াব।”
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশে খেলতে এসেছিল পাকিস্তান। সেই সিরিজে বাবরের পরামর্শেই খেলতে এসেছিলেন বলে জানিয়েছেন মালিক। এরপর ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বাবরের পরামর্শেই সরে দাঁড়ান মালিক।
বাবর আরও বলেন,”বাবরকে আমি বলেছি, যেকোনো সিরিজের ব্যাপারে আমার সঙ্গে যোগাযোগ করতে। সব ক্রিকেটারের জন্যই স্বচ্ছতা গুরুত্বপূর্ণ। সে আমাকে বাংলাদেশের বিপক্ষে খেলতে বলেছিল, আমি খেলেছি। এরপর ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে সে বলেছিল দুজন তরুণকে বাজিয়ে দেখতে চায়। তখন আমাকে বিশ্রামে রাখা হয়েছিল।”
