নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত থাকায় প্রথমে দক্ষিণ আফ্রিকা সফর থেকে সরে যেতে চেয়েছিলেন সাকিব আল হাসান। তার প্রস্তাব মেনে নিয়ে বিসিবি তাকে ৩০ এপ্রিল পর্যন্ত বিশ্রামও দিয়েছিল। তবে সব নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন সাকিব।
মানসিকভাবে এখনও ঠিক না হলেও দক্ষিণ আফ্রিকার আবহাওয়ায় চাঙ্গা হওয়ার আশায় আছেন এই অলরাউন্ডার। সেখানকার পরিবেশে গেলে মানসিকতা পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন সাকিব। সিরিজ শুরুর আগেই মানসিকভাবে ঘুরে দাঁড়াতে চান তিনি। ব্যাটে-বলে পারফর্মও করতে চান।
এ প্রসঙ্গে সাকিব বলেন,”দেখেন কোনো কিছু আসলে এক দুই দিনে পরিবর্তন করা সম্ভব না। আমি এখন ভালো অবস্থায় আছি। যেহেতু আমি জানি পুরো পরিষ্কার চিত্র আছে আমার সামনে। আর দক্ষিণ আফ্রিকার প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে গেলে হয়তো আরও তাড়াতাড়ি ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অনেক সময় হয়তো আপনি যখন ভিন্ন কোন পরিবেশে যান আপনার মানসিকতাটা অনেক বদল হয়ে যায়। আশা করি সেরকম কিছু হবে ভালোভাবে এবং দলের জন্য ভালো পারফর্ম করতে পারব।”
