নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নেতৃত্ব দেবেন ফাফ ডু প্লেসি। বেঙ্গালুরুর অফিসিয়াল ফেসবুজ পেজে আজ প্রকাশিত এক ভিডিও বার্তায় এমনটা জানিয়েছেন দলটির সাবেক অধিনায়ক বিরাট কোহলি।
প্রায় এক দশক পর বেঙ্গালুরুর অধিনায়কত্বে পরিবর্তন। মূলত কয়েক মাস আগে নিজেই বেঙ্গালুরুর নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন কোহলি। এবার তার স্থলাভিষিক্ত হিসেবে সাবেক প্রোটিয়া অধিনায়ককে বেছে নিয়েছে বেঙ্গালুরু।
