নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সাপ্তাহখানেক ধরে চলা সকল নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার সিদ্ধান্ত সাকিবের।বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক শেষে, নিজের এই সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানিয়েছেন সাকিব নিজে।
সাপ্তাহখানেক আগে দুবাই যাওয়ার পূর্ব মুহূর্তে বিমানবন্দরে গণমাধ্যমকে সাকিব জানিয়েছিলেন মানসিক ও শারীরিক ভাবে অস্বস্তিতে থাকায়, ক্রিকেট থেকে সাময়িক বিরতি চান তিনি। সাকিবের এই বক্তব্যের পর, বিসিবিও সাকিবকে আগামী ৩০ এপ্রিল অব্দী ছুটি প্রদান করে।।
কিন্তু আজ বিসিবির সভাপতির সাথে আলোচনা শেষে নিজের সিদ্ধান্তে পরিবর্তন আনেন সাকিব। দক্ষিণ আফ্রিকা সফরে যাবেন বলে নিশ্চিত করেছেন তিনি।
দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার ব্যাপারে গণমাধ্যমকে সাকিব জানান: ‘পাপন ভাইর সাথে পরশু রাতেও কথা হয়েছে, আজও উনার সাথে কথা হয়েছে। যেহেতু তিন ফরম্যাটেই আছি, তিন ফরম্যাটেই সবসময় এভেইলেবল থাকব। বোর্ড সিদ্ধান্ত নেবে কখন বিশ্রাম দেওয়া দরকার। দক্ষিণ আফ্রিকা সফরেও আমি এভেইলেবল।’
