রাজস্থানে বোল্ট-কৃষ্ণাদের বোলিং কোচ মালিঙ্গা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

নতুন বা পুরোনা বলে, ইনিংসের শুরুতে, মাঝে কিংবা শেষে সবসময়ই অধিনায়কের আস্থার প্রতিদান দেয়ার সঙ্গে দলকে ব্রেুক থ্রু এনে দিতেন অভিজ্ঞ পেসার লাসিথ মালিঙ্গা।

জাতীয় দলের পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতেও দুর্দান্ত ছিলেন লাসিথ মালিঙ্গা। তবে গত মৌসুমে আইপিএলসহ সব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে বিদায় বলেছেন শ্রীলঙ্কার এই ইয়র্কার মাস্টার।

খেলোয়াড় জীবন শেষে শ্রীলঙ্কার সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে পেস বোলিং পরামর্শক ছিলেন মালিঙ্গা। জাতীয় দলের হয়ে কাজ করার পর কোচ হিসেবে আইপিএলে যোগ দিচ্ছেন সাবেক এই ডানহাতি পেসার। আইপিএলের এবারের আসরে রাজস্থান রয়্যালসের বোলিং কোচ হিসেবে দেখা যাবে মালিঙ্গাকে। এক বিবৃতিতে ট্রেন্ট বোল্ট-প্রসিদ্ধ কৃষ্ণা-নবদীপ সাইনিদের বোলিং কোচ হিসেবে মালিঙ্গাকে নিয়োগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে রাজস্থান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »