সাকিবের এমন আচরণ বিপদে ফেলে দলকেঃ নান্নু

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

দল ঘোষণার পর ছুটি নেওয়ার দৃষ্টান্ত দ্বিতীয়বারের মত গড়লেন সাকিব। নিউজিল্যান্ড সফরের মত এবারও সাকিব খেলতে যেতে চাইছেন না আফ্রিকায়।

মানসিক ও শারীরিক ধকলের কথা বিবেচনা করে সাকিবকে ছুটিও দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে দল গোছানোর কাজ শেষ হওয়ার পর সাকিবের এমন সরে দাঁড়ানো দলকে বিপদে ফেলে, মানছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

তিনি বলেন,”অবশ্যই। এখানে একটা পরিকল্পনা সবসময় থাকে, সেই পরিকল্পনায় একটা সিরিজের দল দেওয়া হয়। সে না যাওয়াটা অবশ্যই ব্যাকফায়ার করে। না গেলে জোর করে তো খেলানো যাবে না। সামনে যা আছে তা দিয়েই সেরাটা দিতে হবে।”

তবে দক্ষিণ আফ্রিকা সফরে টাইগাররা ভালো ক্রিকেট উপহার দিবে বলেই আশা প্রধান নির্বাচকের।

তিনি বলেন,”দক্ষিণ আফ্রিকা সফরে যারা গেছেও তারাও সামর্থ্যবান, ভালো ক্রিকেট খেলে। আশা করি ভালো একটা সিরিজ হবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »