দুবাই থেকে দেশে ফিরেছেন সাকিব-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

দুবাই থেকে মুঠোফোন কোম্পানি “অপ্পো” এর শুটিং শেষ করে দেশে ফিরে এসেছেন সাকিব আল হাসান।শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুমানিক আজ রাত নয়টা নাগাদ অবতরণ করেন তিনি।

বিমানবন্দরে ফর্মালিটি গুলো দ্রুত শেষ করে, গনমাধ্যমের সাথে কোনরকম সাক্ষাৎ না করেই, এক নং বিআইপি টার্মিনাল দিয়ে দ্রুত বিমানবন্দর ত্যাগ করেন সাকিব।

গত ৬ মার্চ মুঠোফোন কোম্পানি “অপ্পো” এর বিজ্জ্বাপন চিত্রে অংশ নিতে দুবাই গিয়েছিলেন সাকিব। ৪ দিনের ব্যক্তিগত সফর শেষ করে আজ আবারো দেশে ফেরত এসেছেন তিনি।

আগামীকাল (শুক্রবার) ক্রিকেট বোর্ডের সাথে সাকিবের বৈঠকের কথা রয়েছে। চলমান বিতর্কিত ইস্যু গুলো নিয়ে সাকিবের সাথে বসবে বোর্ড, এমনটা গনমাধ্যমকে আগেই নিশ্চিত করেছেন বিসিবি অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »