আফ্রিকা সফরে সাকিবকে মিস করবেন তাসকিন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

একদিন পরই দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। টাইগাররা এবারের দক্ষিণ আফ্রিকা সফরকে বেশ গুরুত্বের সাথে নিচ্ছে। যদিও গুরুত্বপূর্ণ এই সফরে খেলতে হবে দলের গুরুত্বপূর্ন ক্রিকেটার সাকিব আল হাসানকে ছাড়াই।

মানসিক ও শারীরিক অবসাদের কথা উল্লেখ করে সাকিব ক্রিকেট থেকে ছুটি নিয়েছেন। ৩০ এপ্রিল পর্যন্ত সাকিবকে ছুটি মঞ্জুর করেছে বিসিবি। স্বভাবতই সাকিবকে ছাড়াই প্রোটিয়া সফরে লড়বে সফরকারীরা।

জাতীয় দল ও মোহামেডান- দুই জায়গাতেই সাকিবকে মিস করবেন, জানালেন তাসকিন। তাসকিনের মতে, সাকিব যেকোনো দলের জন্যই ‘এক্স ফ্যাক্টর’।

তিনি বলেন,”অনেক মিস করব আসলে। সাকিব ভাই সবসময় এক্স ফ্যাক্টর। উনি থাকলে যেকোনো দলের জন্য সবসময় ভালো হয়। যদি না খেলে, আমরা অনেক মিস করব।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »