নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সকল জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষণা করা হলো বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা। ২১ জন ক্রিকেটার নিয়ে গঠিত এই চুক্তি স্থায়ী হবে চলতি বছরের ডিসেম্বর মাস অব্দি।
৩ ফরম্যাটের চুক্তিতে জায়গা পেয়েছেন ৫ ক্রিকেটার। তারা হলেন: সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। বিসিবির সর্বশেষ চুক্তিতেও এই ৫ জন ছিলেন সব ফরম্যাটের চুক্তি তালিকায়।
চলতি বছরের এই চুক্তিতে ওয়ানডে ফরম্যাটে জায়গা পেয়েছেন ১০ জন, টেস্ট ফরম্যাটে ১৪ জন ও টি-টোয়েন্টি ফরম্যাটে ১২ জন ক্রিকেটার।
প্রথমবারের মতো বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন দুজন ক্রিকেটার। তারা হলেন: মাহমুদুল হাসান জয় ও ইয়াসির আলী চৌধুরী রাব্বি।
বিসিবির সর্বশেষ চুক্তিতে ছিলেন, কিন্তু এবারের চুক্তিতে কোন ফরম্যাটই জায়গা হয়নি, এমন ক্রিকেটারের সংখ্যা ৫ জন। তারা হলেন: মোহাম্মদ সাইফুদ্দিন, সাইফ হাসান,সৌম্য সরকার,আবু হায়দার চৌধুরী রাহী ও শামিম পাটোয়ারী।
