নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য পূর্ণশক্তির দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। শক্তিশালী আফ্রিকা স্কোয়াড দেখে অনেকের কাছে বাংলাদেশের জন্য কঠিন পরিক্ষা হবে বলে মনে হলেও, অধিনায়ক তামিমের ভাবনা ভিন্ন! উল্টো, স্বাগতিকদের পূর্ণ শক্তির দল পেয়েই বেশি খুশি হয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন টাইগর কাপ্তান।
আসন্ন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে বড় দল গুলোর পূর্ণ শক্তির মোকাবেলা করে, নিজেদের প্রস্তুতির পাল্লাটা আরো ভারী করার ইচ্ছে তামিমের। আর সেই কারণে, দক্ষিণ আফ্রিকার শক্তিশালী দল পেয়ে খুশিই হয়েছেন টাইগার কাপ্তান।
তামিম বলেন: আমাদের জন্য এটা সবচেয়ে ভালো হল। বিশ্বকাপে যখন খেলব, প্রত্যেক দলেই থাকবে তাদের সেরা স্কোয়াড। সেরা দলগুলোর বিপক্ষে খেলছি, এটাই আমাদের জন্য সবচেয়ে ইতিবাচক দিক।’
আফ্রিকার তারকা ক্রিকেটারদের মোকাবিলা করার ব্যাপারে তামিম বলেন: ‘তাদের বিপক্ষে সফল হলে এটা আমাদের আমাদের প্রচুর পরিমাণে আত্মবিশ্বাস দিবে। তারা পূর্ণ শক্তির দল নিয়ে খেলছে, আমি এতে খুশি।
