ইয়াসিরকে আরও সময় দেওয়ার পক্ষে তামিম

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ইয়াসির আলী চৌধুরীর টেস্ট অভিষেক হয়েছিল আগেই। এবার আফগানিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজ দিয়ে অভিষেক হয়েছে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে। তবে রঙিন পোশাকে আন্তর্জাতিক অঙ্গনে যাত্রার শুরুটা রঙিন ছিল না।

ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করে আন্তর্জাতিক ক্রিকেটে জায়গা করে ইয়াসিরকে নিয়ে অবশ্য বেশ আশাবাদী ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তামিম মনে করেন, ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরে ইয়াসিরই যথার্থ ব্যক্তি।

তামিম বলেন,”মাত্র একজনকে নতুন সুযোগ দিয়েছি। সে মাত্র ৩ ইনিংস খেলেছে। তাকে আরও ৫-৬ ইনিংস খেলতে দেওয়া হোক। তারপর আমরা এটা নিয়ে চিন্তা করব।”

এরপর ইয়াসিরের নাম উল্লেখ করলেই তামিম জানালেন আস্থা আর বিশ্বস্ততার বিষয়ে। তিনি বলেন,”ইয়াসির এমন একজন, আমি মনে করি যাকে দলে নেওয়া বেশ যথার্থ ছিল। ঘরোয়া ক্রিকেটে সে অনেক রান করেছে। এরপর জাতীয় দলে এসেছে।”

তামিম তাই দ্বিধাহীনভাবে মনে করেন, সামনে আরও কিছু ম্যাচে সুযোগ পাওয়ার যোগ্যতা ইয়াসিরের আছে।

তিনি বলেন,”আমি মনে করি সে আরও অনেক সুযোগ পাওয়ার যোগ্যতা রাখে। আরও ৬-৭ ম্যাচ পর দেখব সে কেমন করল। পাঁচ নম্বর এমন একটা পজিশন, যেখানে এখনও সঠিক ব্যাটার খুঁজে পাইনি। খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমি আশা করি ইয়াসিরই পাঁচের জন্য সঠিক ব্যাটার।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »