ক্যাচ আউট সহ একাধিক নিয়মে পরিবর্তন আনলো এমসিসি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ক্রিকেটের শুরু থেকে নানা যুগে নানা পরিবর্তন সাধিত হয়েছে ক্রিকেটে। ক্রিকেটের নিয়ম প্রনয়ণকারী সংস্থা মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি) প্রায়ই ক্রিকেটের নানা নিয়মে পরিবর্তন বা পরিবর্ধন এনেছে নানা সময়ে।

আবারও তারা ক্রিকেট আইনে পরিবর্তন এনেছে। চলতি বছরের পহেলা অক্টোবর থেকে এই নতুন নিয়মে ক্রিকেট পরচালিত হবে।

যেসব নিয়মের পরিবর্তন হবে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ক্যাচ আউটের নিয়ম। আগে ক্যাচ উঠলে যদি দুই ব্যাটসম্যান একে অপরকে ক্রস করে ফেলতো তাহলে নন স্ট্রাইকের ব্যাটসম্যান অন স্ট্রাইকে যেতে পারতো। কিন্তু নতুন ক্যাচ আউট হলে সর্বদাই নতুন ব্যাটসম্যান অন স্ট্রাইকে থাকবে। তবে ওভারের শেষ বলে হলে নন স্ট্রাইক ব্যাটসম্যানই অন স্ট্রাইকে যাবে।

এছাড়া যদি কোন বোলার যদি বল ডেলিভারির পদক্ষেপে ঢুকে পড়ার আগেই নন-স্ট্রাইকার ব্যাটারকে রান-আউট করতে যান তাহলে সেই বলটিকে ডেড হিসেবে ধরা হবে। এছাড়া বল চলাকালীন যদি কোন আগন্তক মাঠে ঢুকে পড়ে সেটাও ডেড বল হবে।

করোনার প্রথমদিকে বলে লাল ব্যবহার সাময়িক নিষিদ্ধ করা হয়েছিল। আর এবার লালাকে স্থায়ীভাবেই নিষিদ্ধ করলো এমসিসি।

এছাড়া যদি কোন বোলার বা ফিল্ডার ছলনা বা অযাচিত কোন সুবিধা নিলে সেক্ষেত্রে ফিল্ডিং টিমকে ৫ রান জরিমানা করা হবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »