মুনিমের লক্ষ্য এখন শুধুই ডিপিএল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের হয়ে অভিষেক হয় মুনিম শাহরিয়ারের। কিন্তু ব্যাট হাতে সুবিধা করতে পারেননি এই ওপেনার। সামনে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর থাকলেও সেখানে কোনো টি-টোয়েন্টি খেলা নেই। তাই বর্তমানে মুনিমের লক্ষ্য ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)।

মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে ১ম টি-টোয়েন্টিতে ১৮ বলে ১৭ রান করার পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে করেছেন ১০ বলে মাত্র ৪ রান। অভিষেক সিরিজে এমন ব্যর্থতার পরও তাকে সাহস যোগাচ্ছে টিম ম্যানেজমেন্ট। হয়তো সামনের সিরিজে তিনি সুযোগও পাবেন। তবে আপাতত ডিপিএলেই নজর রাখছেন এই তরুণ ওপেনার।

মুনিম বলেন,”টিম ম্যানেজমেন্ট আমাকে যথেষ্ট সাহস দিয়েছে, সুযোগ দিয়েছে। সামনে কি হবে, না হবে, সেটা জানি না কিন্তু স্থানীয় যে টুর্নামেন্ট হচ্ছে ডিপিএল, সেখানে নজর রাখতে চাই।”

ঘরোয়ার মত আন্তর্জাতিক ক্রিকেটে মুনিম তার প্রতিফলন ঘটাতে পারেননি। ব্যর্থ ছিলেন আফগানদের বিপক্ষে।

মুনিম বলেন,”মানসিক চাপ ছিল না। তারাও আন্তর্জাতিক মানের বোলার, অভিজ্ঞ, ব্যাটারদের পড়তে পারে। আসলে চেষ্টা করছি কিন্তু হয়নি (রান পায়নি), দেখা যাক ইনশাআল্লাহ।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »