বাংলাদেশের নতুন ফিল্ডিং কোচের দায়িত্বে ম্যাকডারমট

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশ দলের নতুন ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অস্ট্রেলিয়ান কোচ শেন ম্যাকডারমট। আগামী দক্ষিণ আফ্রিকা সফর থেকে ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করবেন তিনি।

আজ শনিবার (৫ মার্চ) ম্যাকডারমটকে নিয়োগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, তার চুক্তির মেয়াদ ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত। ৪১ বছর বয়সী এই কোচ আগেও বিসিবির সাথে কাজ করেছেন, কাজ করেছেন বাংলাদেশ দলেও।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »