সাকিবের কথার সাথে দ্বিমত বিসিবি সভাপতির

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ফ্রাঞ্চাইজি লিগ নিয়ে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার অলরাউন্ডার সাকিব আল হাসানের সাথে একদমই একমত নন ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

বেশি কয়েকদিন আগে ফ্রাঞ্চাইজি লিগের মান বিচারে সাকিব বিপিএলকে ৫/৬ এ রেখেছিলেন। যেটা সম্পর্কে আজ বোর্ড প্রেসিডেন্টকে প্রশ্ন করেন সাংবাদিকেরা। তখন পাপন বলেন, “এটা অসম্ভব, এটা হতেই পারে না। সাকিব যেটা বলেছে সেটা তার ব্যক্তিগত মন্তব্য, সে বলতেই পারে।”

বিপিএলের ব্যাপারে বিসিবির পুরনো মতকেই আবার সবার সামনে তুলে ধরেন পাপন। তার মতে বিপিএল কোনভাবেই এত পিছনের টুর্নামেন্ট হতে পারেনা।
‘আমার মতে আইপিএল এবং বিগ ব্যাশের পরেই বিপিএলের অবস্থান। এ বিষয়ে কোন সন্দেহ নেই। তবে আমরা সর্বশেষ আসরটি (বঙ্গবন্ধু বিপিএল) করোনা কারণে জাকজমকপূর্ণভাবে করতে পারিনি। সে জন্য হয়তো আপনাদের কাছে এমন মনে হতে পারে” বলেন নাজমুল হাসান পাপন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »