ব্যাটারদের ব্যর্থতায় মামুলি পূঁজি বাংলাদেশের-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

হোম অফ ক্রিকেট মিরপুরে,সফরকারী আফগানিস্তানের বিপক্ষে ২ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ।

উক্ত ম্যাচে আগে ব্যাট করে, ব্যাটসম্যানদের চরম ব্যাটিং ব্যর্থতায়, আফগানিস্তানকে জয়ের জন্য মাত্র ১১৬ রানের টার্গেট ছুঁড়ে দিতে সক্ষম হয়েছে বাংলাদেশ।

মিরপুরে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে, সফরকারীদের ধবলধোলাইয়ের স্বাদ দেয়ার লক্ষ্যে, টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার কাপ্তান মাহমুদউল্লাহ রিয়াদ। টসে জিতে আগে ব্যাট করতে নেমে, আফগান বোলারদের নিয়ন্ত্রিত বোলিং ও টাইগার ব্যাটসম্যানদের চরম ব্যাটিং ব্যর্থতায়, নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৫ রান করতে সক্ষম হয় বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৩০ রানের ইনিংস খেলেন মুশফিকুর রহিম। এছাড়া অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট চড়ে আসে ২১ রান।

আফগানিস্তানের হয়ে বল হাতে ফজলহক ফারুকী ও আজমতউল্লাহ ওমরঝাই নিয়েছেন তিনটি করে উইকেট।

সিরিজ বাঁচাতে বাংলাদেশের দেওয়া ১১৬ রানের লক্ষ্যে ব্যাট করবে সফরকারীরা।

উল্লেখ্য, সিরিজের প্রথম ম্যাচে জিতে, ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »