নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ঘরের মাঠে, সফরকারী আফগানিস্তানের কাছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। যার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় শেষ হল।
বাংলাদেশের দেওয়া ১১৬ রানের মামুলি লক্ষ্যমাত্রা ১৪ বল ও ৮ উইকেট হাতে রেখেই টপকে গেছে সফরকারীরা।
মিরপুরে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে সফরকারীদের ধবলধোলাইয়ের স্বাদ দেয়ার লক্ষ্যে, টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার কাপ্তান মাহমুদউল্লাহ রিয়াদ। টসে জিতে আগে ব্যাট করতে নেমে, আফগান বোলারদের নিয়ন্ত্রিত বোলিং ও টাইগার ব্যাটসম্যানদের চরম ব্যাটিং ব্যর্থতায় নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৫ রানের পূঁজি দাঁড় করাতে সক্ষম হয় বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৩০ রানের ইনিংস খেলেন মুশফিকুর রহিম। এছাড়া অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট চড়ে আসে ২১ রান।
আফগানিস্তানের হয়ে বল হাতে ফজলহক ফারুকী ও আজমতউল্লাহ ওমরঝাই নিয়েছেন তিনটি করে উইকেট।
বাংলাদেশের দেওয়া ১১৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে হজরতুল্লাহ জাজাই ও ওসমান গনির দুর্দান্ত ব্যাটিংয়ের উপর ভর করে ১৪ বল ও ৮ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা।
আফগানিস্তানের হয়ে ব্যাট হাতে ৩ চার ও ৫ ছক্কায় ৪৫ বলে ৫৯ রানের হার না মানা ইনিংস খেলেছেন ওপেনার হজরতুল্লাহ জাজাই, এছাড়া তিনে ব্যাট করতে নামা ওসমান গনির ব্যাট থেকে এসেছে ৪৭ রানের দারুণ আরেকটি ইনিংস। এই দুজনের ব্যাটে চড়ে সিরিজ বাঁচালো আফগানরা।
