নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মিরপুরে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে টসে জিতে আগে ব্যাট করতে নেমে, টপ–অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায়, ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ।
১০ ওভার শেষে মাত্র ৪৭ রান স্কোরবোর্ডে জমা করতেই, প্রথম সারীর ৪ ব্যাটসম্যানকে হারিয়েছে বাংলাদেশ।
আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরা ব্যাটসম্যানরা হলেন: মুনিম শাহরিয়ার (৪), নাঈম শেখ (১৩), লিটন দাস (১৩) ও সাকিব আল হাসান (৯)।
ব্যাটিং ব্যর্থতা থেকে দলকে টেনে তুলতে এই মুহুর্তে উইকেটে লড়াই করছে মুশফিক-রিয়াদ। প্রাথমিক এই বিপর্যয় সামলে, ঘুরে দাঁড়ানোর জন্য এই জুটি থেকে ভাল কিছুর প্রত্যাশা করছে সমর্থকরা।
সর্বশেষঃ বাংলাদেশ: ৪৭-৪ (১০ ওভার)
