টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

হোম অফ ক্রিকেট মিরপুরে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে সফরকারী আফগানিস্তানকে ধবলধোলাই করার লক্ষ্যে, টসে জিতে আগে ব্যাট করবে বাংলাদেশ।

ইনজুরি কাটিয়ে এই  ম্যাচ দিয়ে একাদশে ফিরেছেন মুশফিকুর রহিম, বাদ পড়েছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে জিতে সিরিজে ১-০ লিড বাংলাদেশের। আজকের ম্যাচে সফরকারীদের হারাতে পারলে, সিরিজ জয়ের পাশাপাশি আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ৮ম স্থানে উঠে আসবে বাংলাদেশ।

দুদলের চুড়ান্ত একাদশ:

বাংলাদেশ: মুনিম শাহরিয়ার, লিটন দাস (উইকেটরক্ষক), নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), হজরতউল্লাহ জাজাই, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, উসমান ঘানি, করিম জানাত, ফজলহক ফারুকি, শরফউদ্দিন আশরাফ ও দারউইশ রাসুলি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »