নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সাকিব আল হাসান এর টেস্ট খেলা না খেলা নিয়ে বাংলাদেশ ক্রিকেটে আলোচনা সর্বদা বিদ্যমান থাকে। কিছুদিন আগে শোনা গিয়েছিল সাকিব আগামী ৬ মাস টেস্ট খেলতে চান না। এটাও নিয়েও অনেক আলোচনা-সমালোচনা হয়েছে।
তবে সম্প্রতি বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে লাল বলের ক্রিকেটে মাঠে নামবেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। গতকাল ঘোষিত হওয়া টেস্ট দলে তার সত্যতাও দেখা গেলো।
সাকিবকে লাল বলে পেয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন ফাহিমও যারপরনাই খুশি। সম্প্রতি তিনি বলেন, ‘অবশ্যই, দলের সেরা খেলোয়াড়রা থাকলে বুস্ট আপ হয়। সাকিবের মতো একজন অলরাউন্ডার দলে থাকলে অবশ্যই দলের আত্মবিশ্বাস বাড়বে। সে হিসেবে অভিজ্ঞ খেলোয়াড়দের সঙ্গে ছোটরা অভিজ্ঞতা ভাগাভাগি করতে পারবে। সবমিলিয়ে আমরা দলীয় পারফরম্যান্স আশা করছি তাঁদের থেকে।”
দল নির্বাচন নিয়েও এদিন গণমাধ্যমের সাথে কথা বলেছেন প্রধান নির্বাচক।“কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্ট, সিলেকশন প্যানেলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে” যোগ করেন নান্নু।
