নতুন চুক্তিতে সিনিয়রদের অবনমন, জুনিয়রদের উন্নতি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ভারতীয় ক্রিকেট দলের চুক্তিবদ্ধ খেলোয়াড়দের লিস্ট সম্প্রতি প্রকাশ করেছে বিসিসিআই। এখানে অনেক জুনিয়র খেলোয়াড়দের উন্নতি ঘটলেও অবনমন হয়েছে হার্দিক পান্ডিয়া, শিখর ধাওয়ানের মত কিছু সিনিয়র ক্রিকেটারদের।

প্রকাশ হওয়া নতুন চুক্তিতে এ প্লাস গ্রেডে রয়েছেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি, বর্তমানে তিন ফরম্যাটের অধিনায়ক রোহত শর্মা ও টেস্ট দলের সহ অধিনায়ক জাসপ্রিত বুমরাহ। এই ক্যাটাগরিতে থাকা এই ৩ ক্রিকেটারের বেতন হবে ৭ কোটি রুপি।

তালিকায় লোকেশ রাহুল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, রিশাভ পান্ট ও মোহাম্মদ শামি রয়েছেন এ ক্যাটাগরিতে। ৫ কোটি রুপি বেতন পাবেন এই ক্রিকেটাররা।

অন্যদিকে বি ক্যাটাগরিতে নেমে গেছেন আজিংকিয়া রাহানে, চেতেশ্বর পুজারা ও ইশান্ত শর্মা। তারা ছাড়াও ৩ কোটি রুপি বেতনের এই ক্যাটাগরিতে উঠেছেন শ্রেয়াস, অক্ষর ও সিরাজ।

সিনিয়রদের মধ্যে সবচেয়ে বেশি অবনমন হয়েছে শিখর ধাওয়ান ও অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার। তারা নেমে গেছেন সি গ্রেডে। ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, সূর্যকুমার যাদব, মায়াঙ্ক আগারওয়াল, শুবমান গিল, হনুমা বিহারি, ঋদ্ধিমান সাহা, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার ও যুযবেন্দ্র চাহালরাও রয়েছেন এই ক্যাটাগরিতে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »