চলে গেলেন শেন ওয়ার্ন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন মারা গেছেন। হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে আজ চিরবিদায় নিয়েছেন এই লেগ স্পিনার। ৫২ বছর বয়সেই চলে গেলেন না ফেরার দেশে। বিষয়টি নিশ্চিত করেছে প্রভাবশালী সংবাদমাধ্যম ফক্স ক্রিকেট।

এই বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে ওয়ার্নের ম্যানেজমেন্ট এইডিটি। তারা জানিয়েছে ওয়ার্নকে তার ভিলায় অচেতন অবস্থায় পাওয়া গিয়েছিল। এরপর চিকিৎসকরা অনেক চেষ্টা চালালেও তা বিফলে যায়। পরিবার তার মৃত্যুর বিষয়ে গোপনিয়তা রক্ষার অনুরোধও জানিয়েছে।

তারা বিবৃতিতে বলেছে,”শেনকে অচেতন অবস্থায় তাঁর ভিলায় পাওয়া গেছে। মেডিকেল স্টাফের সর্বোচ্চ চেষ্টার পরও তাঁকে বাঁচানো যায়নি। পরিবার এ সময়ে গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »