বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ অ্যালেন ডোনাল্ড

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন অ্যালেন ডোনাল্ড। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর থেকেই নিজের কাজ শুরু করবেন সাবেক এই প্রোটিয়া ক্রিকেটার।

চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেই বিশ্বকাপ পর্যন্ত ডোনাল্ডের সঙ্গে চুক্তি করেছে বিসিবি। এই বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

জালাল ইউনুস বলেন,”দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত আমাদের সঙ্গে ডোনাল্ড কাজ করবে। আমাদের এমনই চুক্তি হয়েছে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »