নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পূর্ব অভিজ্ঞতা থেকে এবারো আফগানিস্তান ক্রিকেট দল আশা করেছিল বাংলাদেশের পিচ স্পিন সহায়ক হবে। তবে এবার আফগানদের সেই পরিকল্পনায় বালি দিয়ে দিয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের পিচে স্পিনারদের জন্য বেশি কিছু ছিল না বারবার বলেছেন আফগানিস্তানের ক্রিকেটাররা।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে আফগানিস্তান। সিরিজের শেষ ম্যাচটিতে ব্যাট হাতে ভালো করতে পারেনি বাংলাদেশ। ফলে ম্যাচটি হেরেও বসে টাইগাররা। শেষ ম্যাচে জয়ের পরও হাসমতউল্লাহ শহিদি বলেছেন, চট্টগ্রামের পিচে স্পিনারদের জন্য তেমন কিছুই ছিল না।
তৃতীয় ম্যাচ শেষে শহিদি বলেন,”আমি আশা করেছিলাম স্পিনাররা ভালো বোলিং করবে। কিন্তু বাংলাদেশ যেভাবে পিচ বানিয়েছে, তা স্পিনারদের কোনো সহায়তা করেনি। নবী ও রশিদ তাদের নিয়মিত কৌশলেও বোলিং করেছে, তারা ভুল কিছু করেনি। হোম টিম নিজেদের কন্ডিশনের সম্পূর্ণ ফায়দা লুটে নিয়েছে।”
বাংলাদেশ ও বিভিন্ন দেশের কন্ডিশনের সাথে নিজেদের মানিয়ে নেওয়ার সক্ষমতা সম্পর্কে শহিদি বলেন,”আমাদের আফগানিস্তানের কন্ডিশন অন্যরকম। আমরা যুক্তরাষ্ট্র ও ভারতের কন্ডিশনের সাথেও খুব ভালোভাবেই পরিচিত। তাছাড়াও বিভিন্ন দেশে খেলার অভিজ্ঞতা ও কন্ডিশনের সাথে আমাদের পরিচিতি আছে।”
