নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের ২য় টেস্টে ১৯৮ রানের ব্যবধানে হেরেছে স্বাগতিক নিউজিল্যান্ড। এই জয়ে সিরিজে সমতা ফিরিয়ে এনেছে সফরকারীরা। সর্বশেষ এক যুগে ঘরের রীতিমত অপরাজেয় নিউজিল্যান্ডের জন্য এটি দ্বিতীয় ঘটনা।
এর বাংলাদেশের বিপক্ষেও ১-১ এ সিরিজ ড্র করেছিল স্বাগতিকরা। সিরিজের ১ম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে স্রেফ উড়ে যাওয়া আফ্রিকা যেন এই ম্যাচ দাতে দাত চেপে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে মাঠে নেমেছিল। সারেল এরউই এর দুর্দান্ত শতকে প্রথম ইনিংসে ৩৬৪ রানে থামে আফ্রিকা ইনিংস।
জবাব দিতে নেমে ডি গ্রান্ডহোমের অসাধারণ শতকের পরেও ২৯৩তেই থামে স্বাগতিকদের ইনিংস।
৭১ রানের লিডের সাথে উইকেট কিপার ভারাইনের শতকে ২য় ইনিংসে আরো ৩৫৪ রান করতে সমর্থ হয় আফ্রিকা। ৪২৬ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করত নেমে শুরুতেই মহা বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। দলীয় মাত্র ২৫ রানেই ৩ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। একদিকে ডেভিড কনওয়ে লড়ে গেলেও অন্যদিকের ব্যাটসম্যানেরা নিয়মিত যাতায়াত করত থাকেন। এক পর্যায়ে সিপামলার বলে ফ্লিক করতে গিয়ে লেগ বিফোরের ফাদে পড়েন এই বাহাতি।
কনওয়ে ফেরার পর অতি দ্রুতই শেষ হয় স্বাগতিকদের ইনিংস। শেষ ব্যাটসম্যান হিসেবে ম্যাট হেনরি আউট হলে ২২৭ রানেই শেষ হয় কিউয়িদের ইনিংস। সফরকারীদের পক্ষে তিনটি করে উইকেট নিয়েছেন রাবাদা, কেশভ মহারাজ এবং জেনসেন। ম্যাচ সেরা নির্বাচিত হন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা।
