তরুণদের প্রতিভায় মন কেড়েছে সিডন্সের, নিলেন নতুন চ্যালেঞ্জ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

নতুন ব্যাটিং পরামর্শকের দায়িত্ব নেওয়ার পর প্রথম দুই ম্যাচেই নিজেদের প্রতিভার প্রমাণ দিয়েছেন লিটন দাস, আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজ। তাঁদের দেখে সিডন্স বললেন, তাঁর ওপর থেকে চাপ কমে গেছে।

আফিফ, লিটন প্রতিভাবান। তবে ব্যাটার মিরাজ নিজেকে প্রমাণের জন্য মুখিয়ে ছিলেন।
অবশেষে আফগানদের বিপক্ষে সেই সুযোগ এসেছে মিরাজের সামনে। এজন্য ব্যাটিং পরামর্শক তাঁদের নিয়ে মুগ্ধ।

তিনি বলেন,”পাচ-ছয় ফুট লম্বা বোলার আছে যারা কিনা নিয়মিত ঘণ্টায় ১৪০ কিমিতে বল করেছে। এটা আমার কাছে বেশ রোমাঞ্চকর লেগেছে। আপনার কাছে এখনও বিশ্বের সেরা অলরাউন্ডার রয়েচে যে কিনা প্রতিনিয়ত পারফর্ম করছে তা ব্যাটিং হোক কিংবা বোলিং। আমি ইতোমধ্যে দুটি ম্যাচে বেশ কিছু প্রতিভাবান ক্রিকেটার দেখেছি- মিরাজ, আফিফ ও লিটন। তাঁরা মানসম্পন্ন ও শান্ত ক্রিকেটার। তাঁরা যত বেশি খেলবে, তত বেশি বড় ম্যাচে পারফর্ম করবে। এগুলো আমাদের ছেলেদের জন্য চাপের খেলা। এগুলো তাঁদের জিততেই হবে। তরুণ খেলোয়াড়রা সামনে থেকে পারফর্ম করেছে যা দেখতে দারুণ লেগেছে আমার। আমাদের সিনিয়ররাও এক পর্যায়ে উঠে দাঁড়াবে তবে তাঁদের সমর্থন দেওয়ার জন্য জুনিয়র ক্রিকেটারদেরও প্রয়োজন।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »