অর্ধশতককে শতকে রূপ দেওয়ার রহস্য জানালেন লিটন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

লিটন কুমার দাস, বাংলাদেশ ক্রিকেটে এক অপার সম্ভাবনার নাম।বাংলাদেশ ক্রিকেটকে অনেক কিছু দেওয়ার স্বপ্ন দেখিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে তার শুরু, কিন্তু শুরু থেকেই ছিলেন অধারাবাহিক। প্রতিভা থাকলেও তা যেন ছিলো লুকায়িত। গত তিন বছর ধরে লিটনকে ব্যাট হাতে দেখা যাচ্ছে বেশ ধারাবাহিক। ওয়ানডেতে শেষ তিন বছরে ৪ টি ৫০+ ইনিংস খেলে প্রতিটিকেই রূপ দিয়েছেন সেঞ্চুরিতে ।

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম শতকের দেখা পেলেন লিটন দাস। তার অর্ধশতককে- শতকে রূপান্তরের যে হার, তা দেখে ঈর্ষা হতেই পারে বাংলাদেশের বাকি ব্যাটারদের। এবার এই রূপান্তরের রহস্য খোলাসা করলেন লিটন।৫০ ওভারের ক্রিকেটে লিটনের অর্ধশতক তিনটি এবং শতক পাঁচটি! পঞ্চাশের চেয়ে শতকের সংখ্যা বেশি- বাংলাদেশের ব্যাটারদের পরিপ্রেক্ষিতে এমনটা আর কারো নেই। এখন পর্যন্ত ৪৯টি ওয়ানডে খেলেছেন এ ওপেনার। যার মধ্যে শেষ চারটিতেই অর্ধশতক ছোঁয়ার পর তা নিয়ে গেছেন তিন অঙ্কের ঘরে।

এবার অর্ধশতককে শতকে রূপ দেওয়ার রহস্য নিয়ে মুখ খুললেন লিটন। লিটন বলেন, “আমি যেটা বললাম, খেলার মাইন্ডসেট যে কীভাবে খেললে খেলার সাকসেস রেটটা বেশি হয়। আপনারা সেঞ্চুরি দেখছেন কিন্তু এর মাঝে কিন্তু অনেকগুলো ইনিংস আমি খারাপও খেলেছি। ক্রিকেটটাই এমন আমি যেটা ফিল করি। ওপেনার হিসেবে আপনি একদিন বড় ইনিংস খেলার সুযোগ পাবেন, সুযোগ প্রতিদিনই থাকলে।”

তিনি আরও যোগ করেন, “কিন্তু আপনি একদিন বড় খেলতে পারবেন একদিন খেলতে পারবেন না। কারণ আমি যখন ম্যাচ শুরু করি তখন তাদের সেরা দুই বোলার বোলিং করেন তখন চ্যালেঞ্জিং থাকে জিনিসটা।”“প্র্যাকটিসে যে প্রসেস আছে সে জিনিসটাই ফলো করি। ভালো করলেও সেইম প্রসেস, খারাপ করলেও সেইম প্রসেস। একটা জিনিস যেটা ভালো, খেলা নিয়ে বেশি চিন্তা করি না এখন।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »