পিএসএল ফাইনাল খেলতে জাতীয় দল ছাড়ছেন রশিদ খান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

পিএসএল ফাইনালে লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামবেন আফগান স্পিনার রাশিদ খান। বাংলাদেশের বিপক্ষে চলমান সিরিজের ৩য় ওয়ানডেতে তাই তাকে পাবে না সফরকারী আফগানিস্থান।

বিভিন্ন সূত্র মতে পাওয়া গেছে যে, পিএসএলের ফাইনাল খেলতে আফগানিস্থান দল ছেড়ে পিএসএলে তার দল লাহোর কালান্দার্সে যোগ দিচ্ছেন বিশ্বের অন্যতম সেরা এই স্পিনার। যদিও লাহোর কালান্দার্স এই বিষয়ে এখনো কোন অফিশিয়াল বিবৃতি দেয়নি।

চলমান পিএসএলে লাহোরের হয়ে ৯ ম্যাচে বোলিং ১৩ উইকেট শিকার করেছিলেন এই লেগ স্পিনার। তবে এরপর বাংলাদেশের বিপক্ষে আফগানিস্থানের সিরিজ থাকায় পাকিস্থান থেকে বাংলাদেশে চলে আসেন তিনি। তার জায়গায় রিপ্লেস হিসেবে অজি ক্রিকেটার ফাওয়াদ খানকে দলে নিয়েছিল লাহোর। যদিও মাত্র একটি ম্যাচেই মাঠে নামার সৌভাগ্য হয়েছে এই অস্ট্রেলিয়ানের।

এর আগে গতকাল এলিমিনেটর-২ এর শ্বাসরুদ্ধকর ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডকে ৬ রানে হারিয়ে ফাইনালে ওঠে লাহোরের দলটি। লাহোরের হয়ে ফাইনালে মাঠে নামতে একটি চ্যাটার্ড বিমানে আজই বাংলাদেশ ছাড়বেন এই স্টার অলরাউন্ডার।

এদিকে চলমান বাংলাদেশ-আফগান সিরিজে ০-২ এ পিছিয়ে আছে আফগানরা। সিরিজের ১ম ম্যাচে ১০ ওভারে ৩০ রান দিয়ে ১ উইকেট এবং ২য় ম্যাচে ১০ ওভারে ৫৪ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন তিনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »