নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সফরকারী শ্রীলঙ্কার বিরুদ্ধে চলমান টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন স্বাগতিক ভারতীয় দলের ওপেনার রিতুরাজ গায়কোয়াড়। তার জায়গায় আরেক ওপেনার মায়াংক আগারয়ালকে দলের সাথে যুক্ত করেছে বিসিসিআই।
সিরিজ শুরুর আগে ভারতীয় অধিনায়ক জানিয়েছিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে ঈশান কিষানের সাথে ওপেন করবেন রিতুরাজ। কিন্তু সিরিজের ১ম ম্যাচের আকস্মিক ডান হাতের কব্জির চোটে বাদ পড়তে হয় তাকে। পরে বোর্ডের চিকিৎসকদের পরামর্শে এমআরআই করালে এই চোট ধরা পড়ে। তাকে বেংগালুরুর ভারতীয় জাতীয় ক্রিকেট একাডেমিতে পাঠানো হয়েছে। বিসিসিআইয়ের তরফে সচিব জয় শাহ এটা নিশ্চিত করেছেন।
চলমান টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে স্বাগতিকরা। ঈশান কিষানে ৫৬ বলে ৮৯ রানের ঝড়ো ইনিংসে সফরকারী সিরিজের ১ম ম্যাচে শ্রীলংকাকে ৬২ রানে হারায় ভারত। সিরিজের ২য় ম্যাচ আজ সন্ধ্যা ৮.০০টায় ধর্মশলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
