নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় সাত বছর খেলছেন লিটন। বিগত সময়টার থেকে বর্তমানে দায়িত্ব নিয়ে ব্যাটিং করছেন লিটন। তাই ত গতকাল ম্যাচ শেষে বললেন, আমরাও তো সিনিয়র হচ্ছি।
ক্রিকেটে সিনিয়র ট্যাগ পেতে হলে তাঁকে নিজের এবং নিজের দলের প্রতি দায়িত্ববান হতে হয়। দলের প্রতি বাড়তি দায়িত্ব নিলেই হয় সিনিয়র। ক্যারিয়ারের শুরু হতে দায়িত্বহীন ব্যাটিংয়ের জন্য সমলোচনার শিকার হয়েছিলেন লিটন। গতকাল আফগানদের বিপক্ষে ১৩৬ রানের ইনিংস খেলার পর সংবাদ সম্মেলনে এমন কথাই বললেন লিটন। তাঁর মতে সিনিয়র-জুনিয়র কোনো ব্যাপার নয়। দায়িত্ব নিয়ে খেলাটাই গুরুত্বপূর্ণ।
তিনি বলেন,”আমরা সিনিয়র হচ্ছি না? (হাসি) আমরাও তো ম্যাচ খেলে খেলে উন্নতি করছি। তো অবশ্যই যেকোনো একটা নতুন ব্যাটার যখন ক্যারিয়ার শুরু করে, এসব বোলিংয়ের বিপক্ষে খেলে তাঁদের জন্য কাজটা কঠিন। এখন তো আমরা যারা খেলছি আমরা সবাই… আমি ৫ বছর খেলে ফেলেছি, আফিফরা ২-৩ বছর খেলেছে।”
তিনি আরও যোগ করেন,”তাঁদের তো একটা অভিজ্ঞতা হচ্ছে ক্রিকেটের। আমার মনে হয়, এই জিনিসটা নিয়ে আমরা কেউ আর ঐভাবে চিন্তা করি না। আমরা শুধু ম্যাচে কীভাবে কাকে ব্যাটিং করবো সেই প্ল্যানিংটা সাজানোই মূল।”
