দিল্লির নতুন সহকারি কোচ হলেন আগারকার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের সহকারি কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অজিত আগারকার। আগামী আসরের আগেই ভারতের সাবেক এই পেসারকে নিজেদের ‘থিঙ্ক ট্যাঙ্কে’ যুক্ত করতে যাচ্ছে দিল্লি।

গুঞ্জন ছিল, ভারতীয় দলে রাহুল দ্রাবিড়ের কোচিং প্যানেলে যুক্ত হবেন আগারকার। কিন্তু আগারকার দিল্লি ক্যাপিটালসে যোগ দেয়ায় তেমন কিছু আর হচ্ছে না।

এই ব্যাপারে সংবাদমাধ্যম পিটিআইকে নিশ্চিত করেছে আইপিএলের একটি সুত্র,”দিল্লি ক্যাপিটালসের সহকারি কোচ হিসেবে অজিত আগারকার যোগ দিতে যাচ্ছেন।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »