ওয়ানডেতে ১৩৭‌তম ক্রিকেটার হিসাবে অভিষেক রাব্বির

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

অবশেষে আরো একটি অপেক্ষার অবসান ঘটলো ইয়াসির আলী চৌধুরী রাব্বির। টেস্ট ফরম্যাটের পর এবার একদিনের ক্রিকেটেও জাতীয় দলের হয়ে অভিষেক হয়ে গেল এই ব্যাটারের।

১৩৭ তম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে ওয়ানডে ফরম্যাটে অভিষেক হলো ইয়াসির আলী চৌধুরী রাব্বির।

দীর্ঘ সময় ধরে জাতীয় দলের সঙ্গে স্কোয়াডে ও বিভিন্ন ক্যাম্পে থাকলেও একাদশে সুযোগ হচ্ছিলো না রাব্বির। সর্বশেষ, গতবছরের শেষের দিকে, পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে সাদা পোশাকে অভিষেক হয় তাঁর। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অভিষেকের অপেক্ষায় থাকা রাব্বির আরো একটি অপেক্ষার অবসান ঘটলো আফগানিস্তানের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজে।
১৩৭তম বাংলাদেশী ক্রিকেটার হয়ে আজকের ম্যাচে ওয়ানডে ফরম্যাটে জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছেন এই ক্রিকেটার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »