টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, অভিষেক রাব্বির

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চট্টগ্রামে সিরিজের প্রথম ওয়ানডেতে টসে হেরে ফিল্ডিং করবে বাংলাদেশ। এদিন একাদশে সুযোগ পেয়েছেন ইয়াসির রাব্বি। দীর্ঘ ৭ মাস পর আবারো আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট ম্যাচ খেলতে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সফরকারী আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে, আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে তামিম বাহিনীর।

সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান।

একনজরে দুই দলের একাদশ

বাংলাদেশ

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলী চৌধুরী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান

রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইবরাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, ইয়ামিন আহমাদজাই, ফজল হক ফারুকি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »