বছরের প্রথম ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

দীর্ঘ ৭ মাসের লম্বা বিরতি নিয়ে সফরকারী আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে,একদিনের ক্রিকেটে আবারো মাঠে নামছে বাংলাদেশ।৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ মধ্যাহ্ন ১১:০০ চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে দু’দল।

আজকের ম্যাচ দিয়ে টাইগারদের হয়ে আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক হয়ে যেতে পারে মাহমুদুল হাসান জয় কিংবা ইয়াসির আলী চৌধুরী রাব্বির।

চলতি বছরে ওই ফরম্যাটে প্রথমবারের মতো মাঠে নামবে টাইগাররা। বাংলাদেশ কাপ্তান তামিম আগেই জানিয়েছেন, ঘরের মাঠে প্রত্যাবর্তনের এই
সিরিজে জয়ের বিকল্প আর কিছুই ভাবছেন না।
আর সেই কথা মাথায় রেখে,পূর্ণ শক্তির টাইগার স্কোয়াড দেখা যেতে পারে আজকের ম্যাচে।

ইনিংস উদ্বোধনে কাপ্তান তামিমের সঙ্গী হয়ে দেখা যেতে পারে লিটন দাসকে। তিন নাম্বারে জায়গাটিতে যথারীতি দেখা যাবে সাকিবকে। চার নাম্বারে মুশফিক, আর ৫ নাম্বার জায়গাটিতে দেখা যাবে অভিষিক্ত নতুন কাউকে। মোস্তাফিজের সাথে পেস আক্রমন সামলাতে দেখা যেতে পারে তাসকিন-শরিফুলকে। এছাড়া অভিজ্ঞ সাকিব আল হাসানের সাথে স্পিন আক্রমনে থাকছেন বর্তমান সময়ে টাইগারদের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের সেরা বোলার মেহেদী হাসান মিরাজ।সাকিব-মিরাজের পাশাপাশি অলরাউন্ডার বিবেচনায় দলে থাকবেন আফিফ-রিয়াদ, দলের প্রয়োজনে বল হাতে এই দুজনকেও ভরসা করতেন পারেন অধিনায়ক।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

বাংলাদেশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল হাসান জয়/ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।প

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »