পিএসএলকে ‘কলঙ্কিত’ করায় ফকনারকে একহাত আফ্রিদির

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

পারিশ্রমিক বুঝে না পাওয়ার অভিযোগ তোলে জেমস ফকনার পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছেড়ে দেশে ফিরে গেছেন। এরপরই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) উল্টো অভিযোগ এনেছে ফকনারের বিরুদ্ধে। এমন গরম অবস্থার পর মুখ খুলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।

শরীরে ব্যথার কারণে সরে দাঁড়ানোর আগে আফ্রিদি নিজেও ছিলেন এই পিএসএলে। মাঠ থেকে দূরে থাকলেও পিএসএলের অপমান সইতে পারেননি তিনি। পিসিবির দাবির পক্ষে সুর মিলিয়ে তিনি বলেছেন, ভবিষ্যতে কেউ যেন ফকনারের মত পিএসএল ও পাকিস্তানের ক্রিকেটকে কলকিত করার স্পর্ধা না পায়।

আফ্রিদি টুইট বার্তায় লিখেছেন,”হতাশ হয়েছি ফকনারের বক্তব্যে। পাকিস্তানের আতিথেয়তা, ব্যবস্থাপনার বিরুদ্ধেও ভিত্তিহীন অভিযোগ করছে। আমরা প্রত্যেককে যথাযোগ্য সম্মান দিয়ে থাকি। কখনও আমাদের পারিশ্রমিক দিতে বিলম্ব হয়নি। কাউকে এভাবে পাকিস্তান ক্রিকেট এবং পিএসএলকে কলঙ্কিত করতে দিব না।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »