শ্বাসরুদ্ধকর ম্যাচে হোয়াইটওয়াশ এড়ালো শ্রীলঙ্কা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

অস্ট্রেলিয়া সফরে টানা চার ম্যাচে হেরে আগেই টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া করে শ্রীলংকা। রোববার সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে সান্ত্বনার জয় পায় লংকানরা।

এদিন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথম ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে যায় অস্ট্রেলিয়া। ৪.৫ ওভারে মাত্র ১২ রানেই দুই ওপেনার অ্যারন ফিঞ্চ ও বেন ম্যাকডারমটের উইকেট হারায় স্বাগতিকরা।

তৃতীয় উইকেটে জশ ইংলিশকে সঙ্গে নিয়ে ২৭ বলে ৪৩ রানের ‍জুটি গড়েন গ্লেন ম্যাক্সওয়েল। এরপর ২৭ রানের ব্যবধানে ৩ উইকেট হারায় অজিরা।

৮২ রানে ৫ উইকেট পতনের পর রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালাম ম্যাথুওয়েড। ডেনিল সেমসকে সঙ্গে নিয়ে মাত্র ৩৬ বলে ৬৪ রানের জুটি গড়েন ম্যাথুওয়েড। তার ২৭ বলের অপরাজিত ৪৩ রানে ভর করে শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান করে অস্ট্রেলিয়া।

টার্গেট তাড়া করতে নেমে ৭১ রানেই ৪ উইকেট হারায় শ্রীলংকা। পঞ্চম উইকেটে অধিনায়ক দাসুন শানাকাকে সঙ্গে নিয়ে ৬৪ বলে ৮৩ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান ওপেনার কুশল মেন্ডিস। জয়ের জন্য শেষ দুই বলে শ্রীলংকার প্রয়োজন ছিল মাত্র ১ রান। ২০তম ওভারের চতুর্থ বলে কেন রিচার্ডসনের শিকার হয়ে ফেরেন শানাকা। তার আগে ৩১ বলে করেন ৩৫ রান।

পরের বলে সিঙ্গেল রান নিয়ে দলের জয় নিশ্চিত করেন নতুন ব্যাটসম্যান চামিকা করুনারত্নে। শ্রীলংকার ৫ উইকেটের জয়ে ৫৮ বলে ৫টি চার ও এক ছক্কায় দলীয় সর্বোচ্চ ৬৯ রান করে ম্যাচসেরা হন ওপেনার মুশল মেন্ডিস।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১৫৪/৬ রান (ম্যাথুওয়েড ৪৩*, গ্লেন ম্যাক্সওয়েল ২৯)।

শ্রীলংকা: ১৯.৫ ওভারে ১৫৫/৫ রান (কুশল মেন্ডিস ৬৯*, দাসুন শানাকা ৩৫)।

ফল: শ্রীলংকা ৫ উইকেটে জয়ী।

পাঁচ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ৪-১ ব্যবধানে জয়ী।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »