নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শেষ কয়েক বছর ধরেই ভারতের টেস্ট দলের নিয়মিত মূখ ছিলেন আজিঙ্কা রাহানে ও চেতেশ্বর পূজারা। তবে অফ ফর্মের কারণে ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজের টেস্ট দল থেকে জায়গা হারিয়েছেন অভিজ্ঞ এই দুই ব্যাটার। স্কোয়াড ঘোষণার পর প্রধান নির্বাচক চেতন শর্মা জানিয়েছেন, রাহানে-পূজারার জাতীয় দলে খেলার দরজা এখনই হচ্ছে না।
যদিও আকাশ চোপড়া মনে করেন, ২০২২ সালে ভারতের হয়ে আর কোনো টেস্ট খেলতে পারবেন না রাহানে ও পূজারা। ঘরের মাঠে বেশি টেস্ট থাকায় তারা দলে সুযোগ পাবেন না বলে জানিয়েছেন জনপ্রিয় এই ক্রিকেট বিশ্লেষক।
এ প্রসঙ্গে আকাশ বলেন,”রাহানে এবং পূজারা দলে নেই। ভারত একটু ভিন্ন দিকে এগোচ্ছে। এটি শেষ নয় তবে তারা এখন দলের অংশ নয়। তার মানে তাকে প্রথম-শ্রেণির ক্রিকেটে ফিরে যেতে হবে, সেখানে রান করতে হবে এবং ফিরে আসার চেষ্টা করতে হবে।”
তিনি আরও বলেন,”এ বছর ফিরে আসাটা তাদের জন্য কঠিন, তারা হয়তো পরের বছর ফিরে আসতে পারে। কারণ এই বছর ইংল্যান্ডে একটি টেস্ট ছাড়া বাকি সব টেস্ট সিরিজই ভারতে। তাই সেখানে কিছুই হবে না। বাদ পড়লে এত বড় খেলোয়াড়, আপনি ফিরে আসতে পারবেন, যদি তাই হয়, আপনি তাদের ১৫ দিনের মধ্যে ফিরিয়ে আনতে পারবেন না।”
