নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৮ সদস্যের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে ভারত জাতীয় ক্রিকেট দল৷ রোহিত শর্মার নেতৃত্বাধীন সেই দলে নেই সাবেক অধিনায়ক বিরাট কোহলি৷ একটানা খেলার ধকল সামলানোর ব্যাপারটা মাথায় রেখে বিশ্রাম দেওয়া হয়েছে তাকে৷
এছাড়া টি-টোয়েন্টি দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে উইকেটরক্ষক ব্যাটার রিশাভ পান্টকে। দলে জায়গা হয়নি টি-টোয়েন্টি দলের নিয়মিত সহ-অধিনায়ক লোকেশ রাহুলেরও। তার অনুপস্থিতিতে সহ-অধিনায়কের দায়িত্ব সামলাবেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বিশ্রামে থাকা পেসার জাসপ্রিত বুমরাহ।
আসন্ন আইপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে তাকে নিয়ে কোন ধরনের ঝুঁকি নিতে চাননি ভারত জাতীয় ক্রিকেট দলের নির্বাচকরা৷ এমনটাই নিশ্চিত করে প্রধান নির্বাচক চেতন শার্মা।
তিনি বলেন,”হার্দিক পান্ডিয়া ভারত জাতীয় ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ অংশ৷ কিন্তু, সে শতভাগ ফিট না হলে এবং বোলিং করার মত অবস্থায় না থাকলে আমরা তো আর তাকে বিবেচনায় নিতে পারি না৷”
এক নজরে দেখে নিন শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি দল :
রোহিত শর্মা (অধিনায়ক) , রুতুরাজ গাইকোয়াদ, ঈশান কিশান (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার (সহ অধিনায়ক), বেঙ্কটেশ আইয়ার, দীপক হুডা, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, হর্ষল পটেল, মোহাম্মদ সিরাজ, সঞ্জু স্যামসন(উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব ও আবেশ খান।
