ছায়া দল বাংলা টাইগার্সের প্রথম ক্যাম্পে ‘২৩’ ক্রিকেটার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশের প্রথম সারির এক ঝাঁক ক্রিকেটারকে নিয়ে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় দলের ছায়া দল বাংলা টাইগার্সের কার্যক্রম। চলতি ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দলটির ক্যাম্প। আর এই ক্যাম্পে ডাক পেয়েছেন ২৩ জন ক্রিকেটার।

মূলত জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের ব্যাট-বলের সংস্পর্শে রাখতে ও অনুশীলনের আওতায় রাখতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ছায়া দল গঠনের উদ্যোগ নেয়। সেই ছায়া দল আলোর মুখ দেখল আজ শনিবার (১৯ ফেব্রুয়ারি)।

আজ দুপুরে বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২৫ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ছায়া দলের ক্যাম্প অনুষ্ঠিত হবে। স্কোয়াডে প্রাধান্য পেয়েছেন টেস্ট দলের ক্রিকেটাররা, যাদের আগামী দক্ষিণ আফ্রিকা সফরের আগে ব্যস্ততা নেই। সীমিত ওভারের দলের বাইরে থাকা মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুনরাও আছেন ক্যাম্পের স্কোয়াডে।
এছাড়া বিপিএলে ভালো করা নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান রানা, মৃত্যুঞ্জয় চৌধুরী রয়েছেন এখানে।

একনজরে ছায়া দলের ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা
মুমিনুল হক, ফজলে মাহমুদ রাব্বি, সাইফ হাসান, সাদমান ইসলাম, সৌম্য সরকার, ইমরুল কায়েস, পিনাক ঘোষ, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, সৈকত আলী, জাকির হাসান, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম অপু, নাহিদুল ইসলাম, নাঈম হাসান, রুবেল হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহী, সৈয়দ খালেদ আহমেদ, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বি, মেহেদী হাসান রানা ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »