নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিপিএলের ফাইনাল ম্যাচেও ঝড় তুলেছে সুনিল নারাইনের ব্যাট! কোয়ালিফায়ার ম্যাচে বিষ্পোরক ইনিংসে দলকে ফাইনালে তোলা নারাইনের ব্যাট কথা বলেছে হাই-ভোল্টেজ এই ফাইনালেও।
টসে জিতে ব্যাট করতে নেমে আগের ম্যাচের মতো
শেরে-বাংলায় রিতীমতো, সাইক্লোন নামিয়ে আনেন এই ক্যারিবিয়ান।
আগের ম্যাচে ১৩ বলে অর্ধশতক হাঁকানো নারাইন আজকের ম্যাচেও হাঁকিয়েছেন বিষ্পোরক আরেকটি অর্ধশতক। মাত্র ২১ বলে ৫ চার ও ৪ ছক্কায় ব্যাক টু ব্যাক হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন এই ক্যারিবিয়ান মারকুটে।
মেহেদী হাসান রানার বলে, নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরার আগে মাত্র ২৩ বলে ৫৭ রান জমা করে দিয়ে গেছেন দলের স্কোরবোর্ডে।
