বিপিএল ফাইনাল: টসে জিতে ব্যাটিংয়ে কুমিল্লা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে, আজ হোম অফ ক্রিকেট মিরপুরে শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

হাই ভোল্টেজ এই ম্যাচে, শিরোপা জয়ের মহারণে, টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

ফাইনালে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অন্যদিকে ফাইনালের একাদশে এক পরিবর্তন নিয়ে দল সাজিয়েছে ফরচুন বরিশাল। জিয়াউর রহমানের বদলে ফাইনাল ম্যাচে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে সৈকত আলীকে।

চলতি আসরে এই নিয়ে ৪র্থ বারের মতো মুখোমুখি হতে যাচ্ছে দু’দল। এর আগে তিন দেখায়, ফরচুন বরিশাল জিতেছে দু’টোতে আর কুমিল্লার জয় এক। লিগ পর্বে দু’দলের মুখোমুখি দুই লড়াইয়ে, প্রথমবার ৬৩ রানের জয় পেয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দ্বিতীয় দেখায় ৩২ রানে কুমিল্লাকে হারিয়ে প্রথম ম্যাচে হারের প্রতিশোধ নেয় বরিশাল।

সর্বশেষ দ্বিতীয় এলিমিনেটর ম্যাচে আবারো মুখোমুখি হয়েছিল দু’দল।নাটকীয় ভরা সেই ম্যাচে,কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১০ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে সাকিব বাহিনী। এলিমিনেটরে বরিশালের বিপক্ষে হারলেও, কোয়ালিফায়ার ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে আরো একবার বরিশালের বিপক্ষে লড়াইয়ের মঞ্চে দাঁড়িয়ে দু’বারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

ফাইনালে ফরচুন বরিশালকে হারিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তৃতীয় বিপিএল শিরোপা? নাকি ফরচুন বরিশালের প্রথম বিপিএল শিরোপা উদযাপন? এই প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতে হবে আরো কিছুক্ষণ।

দু’দলের চুড়ান্ত একাদশ:

ফরচুন বরিশাল: মুনিম শাহরিয়ার, ক্রিস গেইল, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, ডোয়াইন ব্রাভো, সৈকত আলী, নুরুল হাসান সোহান, মুজিব উর রহমান, মেহেদী হাসান রানা ও শফিকুল ইসলাম।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: মাহমুদুল হাসান জয়, ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস, ফাফ ডু প্লেসি, মঈন আলী, আরিফুল হক, সুনীল নারাইন, শহিদুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম ও আবু হায়দার রনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »